গ্রামীণফোনের লক্ষ্য কর্মক্ষেত্রে লৈঙ্গিক সমতা

৮ মার্চ, ২০২০ ২০:৪৯  
নারী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য #ইচফরইক্যুয়াল- এর সমর্থনে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন করলো গ্রামীণফোন। রোববার (৮ মার্চ) রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জিপি হাউজ ও সারা বাংলাদেশে সব বিজনেস সার্কেলে আয়োজিত অনুষ্ঠানের মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমই- এর সভাপতি ড. রুবানা হক। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘প্রতিষ্ঠানের ভেতরে সবার অংশগ্রহণমূলক সংস্কৃতি নির্মাণের জন্য আরও অধিক ভারসাম্যপূর্ণ ও সমতাভিত্তিক কর্মপরিবেশ তৈরিতে আমরা কাজ করছি। বিজনেস ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালিটিকস ও সেলস অপারেশনের মূল জায়গাগুলোসহ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অন্যান্য ভূমিকায় আমরা নারীদের নিয়ে আসার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছি। অনুষ্ঠান চলাকালীন সময়ে, সমতাভিত্তিক কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে বছরজুড়ে গ্রামীণফোনের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়। গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হোসেন সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে এর সাথে একাত্মতা ঘোষণা করেন।